সেরা ৫টি ভিডিও এডিটিং সফটওয়্যার

 

সেরা ৫ টি ভিডিও এডিটিং softwear যে গুলি ব্যবহার করে আপনি আপনার ভিডিওটিকে করতে পারবেন আরো প্রাণ চাঞ্চল আরো বেশি ফ্যান্টাস্টিক।

Best video editing softwear

আমাদের সকলের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যে গুলি আমরা সব সময় ক্যামেরা বন্দী করে রাখি, সেই ক্যামেরা বন্দী মুহূর্তগুলো পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগে। মনে করিয়ে দেয় পূর্বের সেই সৃতিগুলো। এই সমস্ত ভিডিও গুলিকে আরো সুন্দর এবং পারফেক্ট করে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় ভিডিও এডিটিং সফটওয়্যার।

আসুন দেখি সেরা ৫ টি ভিডিও এডিটিং সটওয়্যার-

  • ফিলমোরা [WonderShare Filmora].
  • ক্যামথেসিয়া [ Camtasia ].
  • মাজিক্স মুভি এডিট প্রো প্রিমিয়াম [Magix Movie Edite Pro Premium].
  • সাইবার লিংক পাওয়ার ডিরেক্টর [Cyber Link Power Director].
  • এডোবি প্রিমিয়ার প্রো সি সি [Adobe Premiere Pro CC].

চলুন একে একে সংক্ষেপে জেনে নেই সফটওয়্যার গুলির সমন্ধে। যেই সফটওয়্যার গুলি আপনাকে দিবে সর্বোচ্চ এক্সপেরিয়েন্স। এগুলো ব্যবহার করে আপনি অনেক সুন্দর সাচ্ছন্দ্য ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন-

 

ফিলমোরা [Filmora Wondershare]:

ফিলমোরা যে ভিডিও এডিটিং সফটওয়্যার এটি বানিয়েছেন Wondershare কোম্পানি, Wondershare  হলো চিনের একটি বিখ্যাত কোম্পানি যেটি পুরো বিশ্বের কাছে তার প্রোডাক্ট Filmora এর মাধ্যমে প্রচার করে চলেছে।

 

ফিলমোরা [ Filmora ] ব্যবহার করা খুব সোজা এবং এর ইউসার ইন্টারফেস খুব সুন্দর, আপনার যদি এডিটিং এর সমন্ধে তেমন নাও জানা থাকে তবুও আপনি খুব সহজে ফিলমোরা ব্যবহার করে একটি সুন্দর ভিডিও বানাতে পারবেন।

 

ফিলমোরা সংক্রান্ত গুরুত্তপূর্ণ তথ্য:

  • ফ্রি ভার্সন রয়েছে (অবশ্য পেইড ভার্সনও রয়েছে)
  • 4K ভিডিও আউটপুট পাবেন
  • সহজেই ব্যবহারযোগ্য
  • ১০০ টি লেয়ার একবারে ব্যাবহারের সুবিধা
  • সুন্দর সুন্দর ভিডিও ফিল্টার রয়েছে
  • কপিরাইট ফ্রি গান গুলো সরাসরি ব্যাবহার করতে পারবেন
  • কালার সংশোধন সুবিধা ইত্যাদি

 

এই সফটওয়্যারটি নতুনদের জন্য অনেক ভালো হবে। ৮৫০ লাখ মানুষ এই সফটওয়্যারটি ব্যবহার করছেন। আপনিও যোগ দিতে পারেন।

 

ক্যামতেসিয়া [Camtasia]:

ভিডিও এডিটিং এর জগতে আরো একটি ক্ষতিমান নাম হলো ক্যামতেসিয়া যেটি, ফিলোমরার থেকে একটু অ্যাডভান্স। এই ভিডিও এডিটিং সফটওয়্যারটি সাধারনত একটু অ্যাডভান্স ইউসার দের জন্য, মানে যারা এডিটিং এর সমন্ধে একটু কিছু জানে তারা এটি ব্যবহার করে থাকে।

 

Video editor camtesia

ক্যামতেসিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

  • টেমপ্লেট, স্টক ইমেজ, মিউজিক লাইব্রেরী, শর্টকাটে পরিপূর্ন
  • ফ্রি ভার্সন রয়েছে
  • সাধারণ ভাবে মাউস দিয়ে টেনে যেকোনো অ্যাকশন নেওয়া যায়(ড্রাগ অ্যান্ড ড্রপ)
  • ১০০+ ট্রানজিশন ইফেক্ট অর্থাৎ এক লেয়ার থেকে অন্য লেয়ারে যাওয়ার অ্যানিমেশন
  • অ্যানিমেশন প্রিসেট এবং কাস্টম অ্যানিমেশন করার সুবিধা।
  • এক ক্লিকে গ্রীন স্ক্রিন রিমুভ
  • ভিডিওর অডিও এডিটের জন্য কিছু ইফেক্ট এবং অডিওর বাড়তি আওয়াজ বাদ দেওয়ার সুবিধা।

 

ক্যামতেসিয়া, সফটওয়্যারটি বানিয়েছে TechSmith নামক কোম্পানি যেটি এখন বিশ্বের ১ নং কোম্পানি ভিজ্যুয়াল কমিউনিকেশন সফটওয়্যার ইন্ডাস্ট্রি তে , তাদের মত অনুযায়ী। আমার মতে আপনি যদি এডিটিং এর সমন্ধে অল্প হলেও কিছু জানেন তাহলে ক্যামতেসিয়া ব্যবহার করতে পারেন।

 

ম্যাজিক্স মুভি এডিট প্রো প্রিমিয়াম [Magix Movie Edite Pro Premium]:

এটিও একটি খুব ভালো এবং সহজ সফটওয়্যার, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যতদুর আমার মনে হয়েছে সেটা আমি জানালাম। এই সফটওয়্যার টি বানিয়েছেন German Magix Software নামক কোম্পানি| এই কোম্পানির আরো অনেক প্রোডাক্ট আছে তার মধ্যে তাদের ভিডিও এডিটিং সফটওয়্যার কোম্পানি সব থেকে বেশি গুরুত্বপূর্ন।

 

ম্যাজিক্স মুভি এডিট প্রো প্রিমিয়াম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন তথ্য:

  • ইফেক্ট ব্যাবহার করে ভিডিওর মান উন্নয়ন করতে পারবেন
  • 4K ভিডিও সম্পাদনার সুবিধা
  • ফ্রি ভার্সন রয়েছে

 

মাজিক মুভি এডিট প্রো প্রিমিয়াম একটু উন্নত মানের সফটওয়্যার আমার পার্সোনাল মত এটা হইতো আপনার সাথে মাতচ না হতেও পারে। একটু বড় ভিডিওগুলো এডিটের জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা যেতে পারে। এই সফটওয়্যার এর ইউজার ইন্টারফেস একটু কঠিন আপনার প্রথম প্রথম ব্যবহার করতে একটু প্রবলেম হবে, তারপর আপনি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন।

 

সাইবার লিংক পাওয়ার ডিরেক্টর [Cyber Link Power Director]: এই সফটওয়্যার টি আমার সবথেকে বেসি ভালো লাগে কারণ এটির কাস্টমনেস, এই সফটওয়্যার এ আপনি সবকিছু কাস্টম করতে পারবেন | এটা অনেক ইউটুবাররা ব্যবহার করে তাদের ভিডিও এডিটিং করতে |

 

সাইবার লিংক পাওয়ার ডিরেক্টরি কোম্পানির নির্মাতা কোম্পানি হলো CyberLink Corporation, এই কোম্পানির ভিডিও এবং অডিও দুই ধরনের টেকনোলজি সফটওয়্যার বানিয়ে থাকে |

 

এডোবি প্রিমিয়াম প্রো সি সি [Adobe Premium Pro CC]:

এই সফটওয়্যার টি সব থেকে বেশি পপুলার তার কারণ হলো এর অ্যাডভান্স ফিচারস, আপনি হইতো জানলে অবাক হয়ে যাবেন যে , এই সফটওয়্যার ব্যবহার করেই সাইন্স ফ্রিকশন সিনেমা গুলি বানানো হই। আপনি এই সফটওয়্যার টি ব্যবহার করে দুর্দান্ত ভিডিও বানাতে পারবেন, তার জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে কারণ হলো এই সফটওয়্যার টি শুধু মাত্র প্রো ব্যবহারকারী দের জন্য।

 

Video editor Adobe premiere pro

এডোবি প্রিমিয়াম প্রো সি সি এর নির্মাতা কোম্পানির নাম হলো Adobe, আমাকে মনে হয় Adobe এর সমন্ধে কিছু বলতে হবে না কারণ আপনারা সকলেই Adobe এর সমন্ধে জানেন। আমি ভিডিও এডিট করতে Adobe ব্যবহার করে থাকি, কারণ এর অ্যাডভান্স ফিচারস এ মুগ্ধ হবে যে কেউই।

 

তো এই ছিল উইন্ডোজ কম্পিউটারের জন্য সেরা পাঁচটি ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনারা এর মধ্যে যেকোনো একটি ব্যাবহার করতে পারেন। আশা করি যেকোনো টা থেকেই আপনি খুব ভালো একটা অভিজ্ঞতা অর্জন করবেন। ধন্যবাদ।

 

নতুন কোনো কিছু সম্পর্কে জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না।

*

Post a Comment (0)
Previous Post Next Post